সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২
সংগৃহীত ছবি
আরও পড়ুন: ‘নিজেকে ৩০ বছর বয়সী মনে করি, খেলতে চাই ৪২ বছর পর্যন্ত’
এবার মুমিনুল-জেমিসনের সেই আলোচিত ছবিকে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করল পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ। করোনার তৃতীয় ঢেউ ভারতে আছড়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে প্রতিনিয়ত করোনার বিধিনিষেধ মেনে চলার বার্তা দিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। করোনা বিধি মেনে চলতে মুমিনুল-জেমিসনের সেই ছবি ব্যবহার করেছে কলকাতা পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা পুলিশের দেয়া সেই পোস্টে লেখা হয়েছে, ‘মাস্ক পর কলকাতাবাসী, নিরাপদ থাক।’ এখানে রূপক অর্থে জেমিসনকে দেখানো হয়েছে করোনার তৃতীয় ঢেউ হিসেবে, আর মুমিনুলকে দেখানো হয়েছে মাস্ক না পরা কলকাতাবাসী হিসেবে।
এমন ছবি ব্যবহার করে মানুষকে সতর্ক করার বিষয়টি এবারই প্রথম নয়। কয়েক বছর আগে ভারতের জয়পুর রাজ্যের ট্র্যাফিক পুলিশ একটি ছবি ব্যবহার করে। যা সামাজিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে বেশ আলোচিত হয়।
২০১৭ সালের চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। সেই ম্যাচে পাক ব্যাটার ফখর জামানকে ক্যাচ আউট করলেও ডেলিভারিটি নো বল ছিল। পরে ভাগ্যের সহায়তায় ম্যাচে শতরান তুলে নেন। পরে দলও বড় লক্ষ্য দাঁড় করায়। শেষ পর্যন্ত আমিরের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তোলে পাকিস্তান। জয়পুর ট্র্যাফিক পুলিশ সে ছবি ব্যবহার করে শহরজুড়ে হোর্ডিং লাগানো হয়েছিল যে, লাইন ক্রস করলে এইভাবেই খেসারত দিতে হয়।
উল্লেখ্য, ভারতসহ বিশ্বজুড়ে আবারও প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব শুরু হয়েছে। এই ভাইরাসে আবারও বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে আগের সব রেকর্ড।