সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২
ফাইল ছবি
নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল পেজে এক বিজ্ঞপ্তিতে দুই তারকাকে দলে ভেড়ানোর খবর জানায় সিলেট। একাধিক কারণে এবারের বিপিএলে খুব বেশি বিদেশি তারকারা উপস্থিতি হতে পারছে না। এর মধ্যে একটি অন্যতম কারণ হলো একই সময়ে পিএসএল অনুষ্ঠিত হওয়া। সেখানে সিমন্স ও ডেভন থমাসের দলভুক্তি সিলেট সমর্থকদের জন্য কিছুটা স্বস্তি বয়ে এনেছে।
আরও পড়ুন: লিগ কাপে বিগ ম্যাচে মুখোমুখি ম্যানসিটি-চেলসি
প্লেয়ার্স ড্রাফটের আগে সিলেট তাসকিনকে দলে ভিড়িয়েছিল। এছাড়া বিদেশি ক্যাটাগরিতে সরাসরি সাইনিংয়ে নেয়া হয় শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল, ওয়েস্ট ইন্ডিজ কেসরিক উইলিয়ামস ও দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামকে। যদিও চান্দিমালকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে।
ক্যারিবিয়ান তারকা লেন্ডন সিমন্স এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল মাতিয়ে গেছেন। তবে এবার তাকে দেখা যাবে সিলেট সানরাইজার্সের জার্সিতে। অন্যদিকে এবারই প্রথম বিপিএলে খেলবেন ডেভন থমাস। তবে বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে এই ব্যাটার। ক্যারিবিয়দের হয়ে দুই টি-টোয়েন্টি খেললেও সবধরণের টি-টোয়েন্টিতে ১০১ ম্যাচ খেলেছেন এই ৩২ বছর বয়সী ক্রিকেটার। রান করেছেন ১৩৯১।
আগামী ২১ জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের পর্দা উঠবে। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ তিন ভেন্যুতে হবে বিপিএলের ম্যাচগুলো। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৩৪টি।
সিলেট সানরাইজার্স
সরাসরি চুক্তি
তাসকিন আহমেদ (বাংলাদেশ), দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা), ডেভন থমাস (ওয়েস্ট ইন্ডিজ) ও লেন্ডন সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)।
ড্রাফট থেকে দেশি
মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলি, সিরাজ আহমেদ , মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন এবং শফিউল হায়াত হৃদয়।
ড্রাফট থেকে বিদেশি
রবি বোপারা (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), সিরাজ আহমেদ (সংযুক্ত আরব আমিরাত)।