ঢাকা, শনিবার, ০৭ মার্চ, ২০২৬

২২ ফাল্গুন ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

ভিসা বাতিলের পর আবার আটক জোকোভিচ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২

ভিসা বাতিলের পর আবার আটক জোকোভিচ

ফাইল ছবি

আরও পড়ুন: সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন দুই ক্যারিবিয়ান

আগামীকাল রোববার তার আবেদনের শুনানির কথা রয়েছে। আদালত নির্ধারণ করবে যে টেনিস তারকা টিকা নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন কি না। আবেদনের শুনানিতে হেরে গেলে না খেলেই দেশটি ছাড়তে হতে পারে তাকে। আপিলে হেরে গেলে র‌্যাঙ্কিংয়ে সবার উপরে থাকা এ পুরুষ টেনিস খেলোয়াড়কে না খেলেই অস্ট্রেলিয়া ছাড়তে হবে, পাশাপাশি তিন বছর অস্ট্রেলিয়ার ভিসা পাবেন না তিনি।

অস্ট্রেলিয়ান ওপেনের সূচি জানাচ্ছে, সোমবারই মেলবোর্নে কোর্টে নামার কথা জোকোভিচের। অর্থাৎ অস্ট্রেলিয়ান ওপেন শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। তবে শেষ পর্যন্ত তিনি টুর্নামেন্টে খেলতে পারেন কিনা তা নির্ধারিত হবে তার ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া শুনানির রায়ে।

জোকোভিচ যদি বছরের প্রথম গ্র্যান্ডস্লামের শিরোপাটি জেতেন তাহলে পুরুষ টেনিসের ইতিহাসে ২১টি বড় শিরোপা জিতে খেলাটির সবচেয়ে সফল তারকায় পরিণত হবেন জোকো। আর এটি হবে তার দশম অস্ট্রেলিয়ান ওপেনের গ্র্যান্ডস্লাম শিরোপা।

শনিবার অনলাইনে জকোভিচের মামলার একটি শুনানি হয়। সেই শুনানির পরই জোকোভিচের আইনজীবী জানান, তিনি আজকের (শনিবার) রাতটা মেলবোর্নের এক অভিবাসন কেন্দ্রে কাটাবেন। তবে সেই জায়গার ঠিকানার ব্যাপারে কিছু বলেননি জোকারের আইনজীবী। বিচারপতি ডেভিড ও ক্য়ালাগান জানান, রোববার জকোভিচের মামলার শুনানি হবে। তবে সেই মামলার শুনানি একজন বিচারক বা তিনজন বিচারপতি মিলে করবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে যখন জোকোভিচের ভিসা দ্বিতীয়বারের মতো ভিসা বাতিলের সময় বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় পা দেয়ার সময় নিজের কোভিড সংক্রান্ত তথ্য গোপন করেছেন সার্বিয়ান টেনিস তারকা। শুধু তাই নয়, ভুল তথ্য পরিবেশন করেছেন তিনি। জনস্বার্থের কারণ দেখিয়ে জোকোভিচের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মিনিস্টার অ্যালেক্স হক। অস্ট্রেলিয়া প্রবেশের সময় ভুল তথ্য পেশ করেছিলেন ৩৪ বছরের টেনিস তারকা। আর তার জেরেই পরিযায়ী আইন (Migration Act)-এর ১৩৩সি (৩) ধারা অনুযায়ী নিজ ক্ষমতায় জোকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মিনিস্টার অ্যালেক্স হক।