ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬

৩ আষাঢ় ১৪৩৩, ০১ মুহররম ১৪৪৮

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

৭ বছরে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২

৭ বছরে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ

২০১৪ সালের অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের মূল্য। ছবি সংগৃহীত

গেল সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ। ব্রেন্ট ক্রুডের মূল্য বৃদ্ধি পেয়েছে সাড়ে ৫ শতাংশের বেশি। আর হিটিং অয়েলের দর বেড়েছে ৬ শতাংশের ওপরে। সবমিলিয়ে প্রায় সাত বছর ৩ মাস পর সর্বোচ্চ দাম উঠেছে জ্বালানি তেলের।

২০২২ সালের প্রথম সপ্তাহে অপরিশোধিত তেলের মূল্য বাড়ে প্রায় ৫ শতাংশ। ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধি পায় ৫ শতাংশের ওপরে। আর হিটিং অয়েলের দর বাড়ে প্রায় ৭ শতাংশ। 

আরও পড়ুন: নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে পারেন এ ভারতীয় বংশোদ্ভূত, কী তার পরিচয়?

এতে চলতি বছরের প্রথম দুই সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১২ দশমিক শূন্য ৩ শতাংশ বেড়েছে। ব্রেন্ট ক্রুডের মূল্য বৃদ্ধি পেয়েছে ১১ দশমিক ১৭ শতাংশ। আর হিটিং অয়েলের দর বেড়েছে ১৩ দশমিক ২৯ শতাংশ।

করোনার প্রাদুর্ভাবে বিশ্ববাজারে তেলের দরপতন হয়। ২০২০ সাল পর্যন্ত জ্বালানি জ্বালানি পণ্যটির দাম ওঠা-নামার মধ্যে ছিল। ওই বছর প্রতি ব্যারেল প্রায় ৪০ ডলারেও বিক্রি হয়। 

তবে পরিস্থিতি অনুকূলে এলে গত বছর পণ্যটির দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। ২০২১ সালের শুরুর দিকে ব্যারেলপ্রতি তেল বিক্রি হয় প্রায় ৬০ ডলারে। সেটা শেষদিকে গিয়ে ঠেকে ৭০-৭৫ ডলারে। 

তবে এ বছর ৮০ ডলারের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। কোনো কোনো দিন ৮৫ ডলারেও প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে।