সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২২
গোবিন্দ
গত বছর জানুয়ারিতে একটি ইউটিউব চ্যানেল চালু করেন অভিনেতা। নাম গোবিন্দ রয়্যালস। সেখানে এ পর্যন্ত তিনটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন এই বলি তারকা।
সম্প্রতি সেখান থেকে ‘হ্যালো’ নামের একটি মিউজিক ভিডিও সামনে আসে। সেখানে দেখা যায়, সিগনেচার স্টাইলে নাচছেন অভিনেতা। একই সঙ্গে গানটি গাইছেনও। আর এই ভিডিও নিয়েই আপত্তি উঠে নেটিজেনদের একাংশের। তাদের মতে, এই বয়সে এসবের কোনো প্রয়োজন ছিল না তার।
আরও পড়ুন: মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ি: প্রিয়াঙ্কা
অভিনেতা ইনস্টাগ্রামে ভিডিওর প্রোমো শেয়ার করতেই ট্রলের শিকার হতে থাকেন। এক নেটিজেন লিখেছেন, গোবিন্দ নিজের সম্মান নিজেই এসব করে নষ্ট করছেন। আবার অনেকের দাবি, তার কমেডি অভিনয় ভালোবাসতেন তারা। কিন্তু এভাবে দেখার কোনো ইচ্ছা ছিল না তাদের। এর মধ্যে আবার কিছু নেটিজেন নায়ককে মনোবিদের কাছে যাওয়ার জন্যও পরামর্শ দিয়েছেন।
এর আগে অভিনেতা তার চ্যানেলে ‘টিপ টিপ পানি বর্ষা’ এবং ‘চশমা চড়া কে’ নামের দুটি মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন। তখনও পরিচালক ও গায়কের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। সেই গান দুটিও পছন্দ হয়নি দর্শকদের। আর এবার তৃতীয় গানটিও একই হলো।