ঢাকা, বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬

২০ ফাল্গুন ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

নতুন ভাইরাস ‘এইচএমপিভি’ ছড়ায় কীভাবে, লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি, ২০২৫

নতুন ভাইরাস ‘এইচএমপিভি’ ছড়ায় কীভাবে, লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার

মহামারি করোনা ভাইরাসের আঁতুরঘর চিনের ইউহান প্রদেশ। কেউ বলে সেখানকার গবেষণাগার থেকে ছড়িয়েছে করোনা। কেউবা আবার বলে, সেখানে এক সামুদ্রিক প্রাণীর মাংসের বাজার থেকে ছড়ায় ভাইরাস। এই নিয়ে বিতর্কের শেষ নেই।

২০২৫ এর শুরুতেই আবার সেই চিনেই মহাবিপদের ঘণ্টা বেজে উঠল। এবার সেখানে ‘এইচএমপিভি’ ভয় দেখাচ্ছে সারা বিশ্বকে। খুব স্বাভাবিকভাবেই ফিরেছে সেই করোনা আতঙ্ক। এবারও কি তাহলে মহামারির আশঙ্কা!

এরই মধ্যে চীনের হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বেড়ানো বেশ কিছু পোস্ট ও প্রতিবেদনে।

প্রতিবেদন মতে, এইচএমপিভি হলো হিউম্যান মেটাপনিউমোভাইরাস। এইচএমপিভি ফ্লু’র মতো উপসর্গ, বিশেষ করে শিশু ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে গুরুতর শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের অনেকের শঙ্কা, ২০২৫ সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারির উদ্ভব হতে পারে। যদিও কোন রোগটি মহামারি আকার ধারণ করবে, সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব নয়। তবে এইচএমভির প্রাদুর্ভাব ভাবাচ্ছে তাদের।

যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষক মাইকেল হেড বলেন, ‘আরো একটি মহামারির আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো কোন রোগটি মহামারি আকার ধারণ করবে, সেটি নিশ্চিত না বলে আগাম মহামারির নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স’।